Web Analytics

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ফারাক্কার প্রভাবে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী ও খাল পলিতে ভরাট হচ্ছে এবং লবণাক্ততা বাড়ছে। শনিবার বেলা ১১টায় খুলনার সোনাডাঙ্গা সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন ও বিকাশ লিমিটেডের যৌথ বনায়ন কর্মসূচির উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, উজান থেকে মিষ্টি পানির প্রবাহ না থাকায় নিচ থেকে আসা পলি জমে কয়েক শ খাল-বিল এবং প্রায় ৫৪টি নদী ভরাট হয়ে গেছে। সুন্দরবন ও এ অঞ্চলের প্রাণ-প্রকৃতি রক্ষায় ভারতকে বাংলাদেশের প্রাপ্য মিষ্টি পানির হিস্যা দিতে হবে। এ বিষয়ে সম্প্রতি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠকেও তিনি বিষয়টি স্পষ্ট করেছেন বলে জানান।

প্রতিমন্ত্রী জানান, সরকার সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে এবং ইতিমধ্যে প্রায় সাড়ে ৩ কোটি গাছ লাগানো হয়েছে। উপকূলে ডিসেম্বর ও জানুয়ারিতে ২ কোটি কেওড়ার চারা ও বীজ রোপণ করা হবে। সুন্দরবনের পাশের লাল শ্রেণির শিল্পপ্রতিষ্ঠানের দূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।