Web Analytics

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, রোহিঙ্গাদের নিরাপদে, মর্যাদার সঙ্গে এবং স্বেচ্ছায় মিয়ানমারে ফিরিয়ে নিতে যুক্তরাজ্য কাজ করছে। সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মিয়ানমারে প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরি হলে রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরতে পারেন, সে জন্য বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য।

কুক বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাজ্য দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করছে। গত নয় বছরে রোহিঙ্গাদের সহায়তায় দেশটি ৪৬০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সহায়তা দিয়েছে। তিনি বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে এবং সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে; মিয়ানমারে উপযুক্ত পরিস্থিতি সৃষ্টি হলে রোহিঙ্গাদের স্বেচ্ছা প্রত্যাবাসন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে দীর্ঘদিনের সুদৃঢ় অংশীদারত্ব হিসেবে উল্লেখ করে কুক বলেন, দুই দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামগ্রিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে একসঙ্গে কাজ করছে। কুমুদিনী কমপ্লেক্সে দুর্গাপূজার আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এ উৎসব বিভিন্ন সম্প্রদায় ও ধর্মের মানুষকে একত্রিত করে। তিনি কুমুদিনী লাইব্রেরি পরিদর্শনের পর নৌকাযোগে পূজামণ্ডপে যান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।