Web Analytics

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষার্থী জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপ ২০২৬-এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। বিশ্বজুড়ে ৬ হাজারের বেশি আবেদনের মধ্য থেকে নির্বাচিত ৩৩০টিরও বেশি ক্যাম্পাসের তালিকায় স্থান পেয়েছে হাবিপ্রবি।

জাতিসংঘের ইউনাইটেড নেশনস একাডেমিক ইমপ্যাক্ট এবং মিলেনিয়াম ক্যাম্পাস নেটওয়ার্কের উদ্যোগে এই ফেলোশিপ আয়োজন করা হয়। যোগ্যতার ভিত্তিতে হাবিপ্রবির শিক্ষার্থীরা ফেলো হিসেবে নির্বাচিত হন। কার্যক্রম এবং তরুণ ফেলোদের সামাজিক উদ্যোগ সমন্বয়ের জন্য অনিমেষ চক্রবর্তী তপু ও নিশিতা সাহা নদী ক্যাম্পাস ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন।

দুই ক্যাম্পাস ডিরেক্টর বলেন, বিশ্বমঞ্চে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরার সুযোগটি গর্বের। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে ২২ ফেলোর উদ্ভাবনী চিন্তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনাই তাদের লক্ষ্য। উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্ল্যা একে বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক ও গৌরবময় অর্জন হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ার আশা প্রকাশ করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।