Web Analytics

প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের পর্যটন ভিসা পুনরায় চালু হয়েছে। ২০২৬ সালের ২৮ জুন রোববার থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে ভারত এই ভিসা বন্ধ রেখেছিল।

ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এই ঘোষণা দেন এবং জানান, মানবিক কারণে মেডিকেল ভিসা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ধীরে ধীরে দেশের অন্যান্য আইভ্যাক কেন্দ্রেও এই সেবা চালু করে ভিসা কার্যক্রম স্বাভাবিক করা হবে।

তবে সম্প্রতি ভারতে বাংলাদেশী সন্দেহে পিটিয়ে ভারতীয়দের মেরে ফেলার ঘটনার ভেতরেই এই ভিসা চালু কতটা ফলপ্রসূ হবে সেটাই দেখার বিষয়। বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চয়তার কোন উদ্যোগ বা আলোচনা দেখা যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।