গত ২৪ ঘণ্টায় ইসরাইলে ব্যাপক হামলা চালিয়েছে ইরান, এতে ১৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আহতদের বেশিরভাগের অবস্থা গুরুতর নয় এবং তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। চলমান সংঘাত শুরুর পর থেকে ইসরাইলে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৭৪৫ জনে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে হতাহতের ঘটনা ঘটছে এবং জরুরি চিকিৎসা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে হামলার ৪০তম ধাপ শুরু করেছে তারা। এই অভিযানে ইসরাইল ও অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে। ইরানের সামরিক কমান্ড ‘খাতাম আল-আনবিয়া’ জানায়, ড্রোন ও কাদের, এমাদ, খেইবার শেকান এবং ফাত্তাহসহ বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।
ইরানের দাবি অনুযায়ী, এসব ক্ষেপণাস্ত্র তেলআবিব, জেরুজালেম, হাইফা এবং জর্ডান ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে নিক্ষেপ করা হয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।