Web Analytics

গাজীপুরের কালিয়াকৈরের পল্লীবিদ্যুত দিঘির পাড় এলাকায় আহসান কম্পোজিট কারখানার শ্রমিকরা মঙ্গলবার সকালে বাৎসরিক ছুটির বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। কারখানা কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিলে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করে বকেয়া টাকা আগে পরিশোধের দাবি জানায়। পরে তারা কারখানার অফিসে ঢুকে চেয়ার, টেবিল, কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে, এতে সাত কর্মকর্তা আহত হন।

খবর পেয়ে গাজীপুর শিল্প-১ পুলিশের ওসি মোরশেদ জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গেলে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শ্রমিক-পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং ১১ শ্রমিক ও ৩ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হলেও বর্তমানে তা পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং কারখানার নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।