Web Analytics

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের দুই দিন পর ছাত্রদল ও ছাত্রশিবির সমঝোতায় পৌঁছেছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানের আহ্বানে এ সভা হয়। এতে দুই সংগঠনের শাখা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো এবং ৫ তারিখের ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী না হতে দেওয়ার লক্ষ্যেই বৈঠক হয়েছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে একাডেমিক কার্যক্রম চালাতে পারেন, সে জন্য প্রশাসনের পদক্ষেপে সহযোগিতার কথাও জানান তিনি।

ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিরোধের কথা বলেন। সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক জানান, উভয় পক্ষ শান্তিপূর্ণ ক্যাম্পাস চায়; উত্তেজনা তৈরির চেষ্টা হলে পুলিশ কঠোর আইনি ব্যবস্থা নেবে। শনিবার ৫ সেপ্টেম্বর ছাত্রদল নেতার বিরুদ্ধে ছাত্রশিবিরের এক হল সম্পাদককে থাপ্পড় মারার অভিযোগের পর সংঘর্ষ হয়েছিল।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।