Web Analytics

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, র‍্যাবের জন্য আলাদা আইন প্রণয়ন করা হচ্ছে এবং এর নামও পরিবর্তন হতে পারে। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের তিন মাস পূর্তি উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, এতদিন র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনে কাজ করছিল, তবে নতুন আইনে র‍্যাবের কাঠামো ও কার্যক্রম আরও স্পষ্টভাবে সংজ্ঞায়িত হবে। তিনি উল্লেখ করেন, বিএনপি র‍্যাব বিলুপ্তির দাবি তুললেও নতুন আইনের আওতায় র‍্যাব নতুন পরিচয়ে থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রী আইন প্রণয়নের কাজ করছেন এবং নাম পরিবর্তনের সম্ভাবনাও জানিয়েছেন।

তিনি বলেন, রাষ্ট্রে একটি এলিট ফোর্স থাকা প্রয়োজন এবং র‍্যাব সন্ত্রাস ও অপরাধ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উন্নত সরঞ্জাম ও প্রশিক্ষণের মাধ্যমে নতুন কাঠামোর র‍্যাব অতীতের বিতর্কিত চিত্র থেকে সরে আসবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।