Web Analytics

সরকার সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে রোববার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ সেপ্টেম্বর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

বিজ্ঞপ্তিতে ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেনের ১৪৫ টাকা, পেট্রোলের ১৪০ টাকা এবং কেরোসিনের ১৩৫ টাকা নির্ধারিত থাকার কথা বলা হয়েছে। এসব মূল্যহার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারণ করা হয়েছিল।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর মাসের জন্য ওই মূল্যহার বহাল রাখা হয়েছে। ফলে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকেও চার ধরনের জ্বালানির বর্তমান নির্ধারিত দাম কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।