Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্টারমারের শুভেচ্ছাবার্তা–সংবলিত চিঠিটি প্রকাশ করে। এতে তিনি বাংলাদেশ–যুক্তরাজ্য অংশীদারত্ব আরও জোরদার করা এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

চিঠিতে স্টারমার বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে এই সহযোগিতা আরও গভীর হবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাজ্য বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিদেশি বিনিয়োগকারী এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের আশা প্রকাশ করেন।

স্টারমার অবৈধ অভিবাসন মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের সুযোগকে স্বাগত জানান। তিনি রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং যুক্তরাজ্যের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।