Web Analytics

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের সংগঠক মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে প্রায় ২০টি ঘুমের ট্যাবলেট সেবনের পর আশঙ্কাজনক অবস্থায় তাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, তার অবস্থা কিছুটা স্থিতিশীল হয়েছে।

ঘটনার সত্যতা একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল জানান, মেঘমল্লার বসু বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে কেন তিনি এমন পদক্ষেপ নিয়েছেন, তা এখনও জানা যায়নি। নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের সংগঠক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায় জানান, অপারেশনের পর থেকে মেঘমল্লার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি কিছু ঘুমের ওষুধ সেবন করে অজ্ঞান হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

ঘটনার কারণ সম্পর্কে সংগঠনটির পক্ষ থেকে এখনো কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।