Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ছয় মাসের মধ্যে দেশের সব পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নসহ পাঁচ দফা দাবি জানিয়েছে। রোববার রাতে রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব আখতার হোসেন এসব দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে ছয় মাসের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রশাসক নিয়োগ না করা, প্রশাসকের পদে থেকে কেউ স্থানীয় নির্বাচনে প্রার্থী না হওয়া, সরকার, নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা এবং দলীয় মার্কা ও মনোনয়ন ছাড়া সংস্কার করা অধ্যাদেশ অনুযায়ী নির্বাচন সম্পন্ন করা। সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সারজিস আলম উপস্থিত ছিলেন।

এনসিপির এই ঘোষণায় স্থানীয় নির্বাচনে নিরপেক্ষতা ও সময়মতো আয়োজনের ওপর দলের গুরুত্ব প্রতিফলিত হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।