Web Analytics

সৌদি আরবের দাম্মামের বাদশাহ ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার পর শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দেয়। বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ এবং কূটনীতির মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটিতে হামলা হয়। এতে এক ভারতীয় ও এক সৌদি নাগরিক নিহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন; কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে।

আহত বাংলাদেশিরা হলেন কুমিল্লার রামচন্দ্রপুর গ্রামের সজল চন্দ্র দাস এবং নোয়াখালীর গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আব্দুর রহিম। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, তারা দাম্মামের সৌদি-জার্মান হাসপাতালে চিকিৎসাধীন। বাংলাদেশ ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সমবেদনা এবং সৌদি সরকার ও জনগণের সঙ্গে সংহতি পুনর্ব্যক্ত করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।