Web Analytics

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, বাড়তি চাপ কিংবা হুমকির মুখে ইরান কখনো মাথা নত করবে না। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণের শেষ দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে তিনি এ কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, নিষেধাজ্ঞা আরোপ, চাপ বৃদ্ধি ও ভয় দেখিয়ে ইরানি জনগণের প্রতিরোধ ভেঙে দেওয়া যাবে না। বরং এ ধরনের পদক্ষেপে জনগণের প্রতিরোধ আরও জোরালো হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমরা কখনো মাথা নত করব না, হাঁটু গেড়ে বসব না।’

ইরানের প্রেসিডেন্ট জানান, তেহরান সংলাপ ও আলোচনার জন্য প্রস্তুত। তবে তিনি বলেন, কোনো ধরনের ‘শক্তির ভাষা’ কিংবা বলপ্রয়োগের চাপ মেনে নেবে না ইরান। তাঁর বক্তব্যে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে ইরানের আগ্রহের পাশাপাশি নিষেধাজ্ঞা ও চাপ ব্যবহার করে সমাধান চাপিয়ে দেওয়ার প্রচেষ্টার বিরোধিতাও উঠে আসে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।