Web Analytics

জ্বালানি তেল আমদানি ও বিপণনে বেসরকারি খাত সম্প্রসারণ এবং অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যনিয়ন্ত্রণে সাম্প্রতিক পরিবর্তন নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে সিটিজেন ইনিশিয়েটিভ। ৯ আগস্ট ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে সংগঠনটি জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অর্থবহ পরামর্শের মাধ্যমে নীতিগুলো পুনর্মূল্যায়নের দাবি জানায়।

সংগঠনটি বলেছে, বেসরকারি খাতের অংশগ্রহণের বিরোধিতা তারা করে না। তবে কার্যকর প্রতিযোগিতা ও শক্তিশালী নিয়ন্ত্রণ ছাড়া জ্বালানি খাত এক বা কয়েকটি প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হলে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বদলে বেসরকারি মনোপলি তৈরি হতে পারে। তাদের মতে, এতে জ্বালানির দাম ও সরবরাহ নিয়ে জনদুর্ভোগ বাড়তে পারে এবং সরকারের ওপর অতিরিক্ত নির্ভরতা সৃষ্টি হতে পারে।

সিটিজেন ইনিশিয়েটিভ ২০২৬ সালে অন্তর্বর্তী সরকারের ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যনিয়ন্ত্রণ উদ্যোগ বাতিল করে পুরোনো ১১৭টি ওষুধের ব্যবস্থায় ফেরার সিদ্ধান্ত নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, নিয়ন্ত্রণ দুর্বল হলে জীবনরক্ষাকারী ওষুধের দাম বাড়বে এবং দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের চিকিৎসা ব্যয় বেশি বাড়বে। সংগঠনটি প্রতিযোগিতা, মূল্যনিয়ন্ত্রণ, বাজার নজরদারি ও জবাবদিহি নিশ্চিতের আহ্বান জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।