Web Analytics

দেশের বিভিন্ন চিকিৎসক সংগঠন জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামালের চিকিৎসকদের নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। একটি লাইভ টকশোতে আদ-দ্বীন হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেওয়া মন্তব্যকে তারা অশালীন, অবমাননাকর ও কুরুচিপূর্ণ বলে আখ্যায়িত করেছে। সংগঠনগুলো মন্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সতর্ক করেছে, তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার ও বুধবার পৃথক বিবৃতিতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), ন্যাশনাল হেলথ অ্যালায়েন্স (এনএইচএ), বিসিএস হেলথ ফোরামসহ বিভিন্ন সংগঠন ক্ষোভ প্রকাশ করে। তারা বলেন, মাসুদ কামালের বক্তব্য চিকিৎসক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং স্বাস্থ্যসেবার প্রতি জনআস্থা নষ্ট করেছে। বিভিন্ন চিকিৎসক ও হাসপাতাল কর্মকর্তারা মন্তব্যটিকে দায়িত্বহীন সাংবাদিকতার উদাহরণ হিসেবে উল্লেখ করেন।

চিকিৎসক সংগঠনগুলো একযোগে সতর্ক করেছে, ভবিষ্যতে এমন অবমাননাকর মন্তব্য অব্যাহত থাকলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে এবং তা স্বাস্থ্যব্যবস্থার জন্য ক্ষতিকর হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।