Web Analytics

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া চৌমুহনী এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গুরুত্বপূর্ণ সড়ক দখল করে অস্থায়ী কোরবানির পশুর হাট বসানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. ইউনুস মিয়ার বিরুদ্ধে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যস্ত সড়কের ওপরই হাট বসানো হয়েছে এবং একজন বিদ্যালয় কর্মচারী কীভাবে হাটের ইজারা পেয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্ত ইউনুস মিয়া মালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক, ইউনিয়ন পরিষদের সদস্য এবং স্থানীয় একটি বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম দপ্তরি হিসেবে কর্মরত।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান জানান, বিদ্যালয়ের মাঠ বা সড়কের ওপর পশুর হাট বসানো অবৈধ এবং প্রশাসন বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। স্থানীয় সচেতন মহল দ্রুত অবৈধ হাট উচ্ছেদের দাবি জানিয়েছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।