Web Analytics

আহমেদীয়া ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনির আহমেদ ও তার স্ত্রী সখিনা আহমেদের নামে থাকা ছয়টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন বলে আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন নিশ্চিত করেছেন।

এর আগে সিআইডির পরিদর্শক বিল্লাল হোসেন তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, মনির আহমেদ সমিতির সদস্য ও প্রায় এক হাজার থেকে এক হাজার একশ’ ব্যক্তির কাছ থেকে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ৫৮ কোটি ৩৪ লাখ ৬৭ হাজার টাকা আত্মসাৎ করেন। এই অর্থ দিয়ে ফ্ল্যাট ও জমি ক্রয়সহ মানিলন্ডারিংয়ের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের নির্দেশ দেন।

এই আদেশের মাধ্যমে প্রতারণা ও মানিলন্ডারিংয়ের অভিযোগে চলমান তদন্ত আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।