Web Analytics

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল রাজধানীর শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সিলগালার নির্দেশ দিয়েছেন। ঈদের দুদিন পর সোমবার বিকেলে হাসপাতালটি পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন। মন্ত্রী জানান, মঙ্গলবার থেকে বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে অভিযান শুরু হবে, যা প্রথমে শ্যামলি থেকে আসাদগেট পর্যন্ত এবং পরে সারাদেশে বিস্তৃত হবে।

একটি টেলিভিশন প্রতিবেদনে প্রকাশিত হয়, অষ্টম শ্রেণি পাস দালাল ও কর্মচারীরা ওই হাসপাতালে অস্ত্রোপচার করছিলেন। এ ঘটনার পর মন্ত্রী হাসপাতালে গিয়ে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং অভিযোগ শুনে হাসপাতালটি বন্ধের নির্দেশ দেন। তিনি চিকিৎসাধীন রোগীদের পঙ্গু, শিশু ও সোহরাওয়ার্দী হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, অভিযানের উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠান বন্ধ করা নয়, বরং সেবা নিশ্চিত করা। অনিয়ম পাওয়া গেলে সংশোধনের জন্য ৭২ ঘণ্টা থেকে এক সপ্তাহ সময় দেওয়া হবে, উন্নতি না হলে প্রতিষ্ঠান বন্ধ করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।