Web Analytics

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী ইসরাইলপন্থি লবিং গ্রুপ আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি (আইপ্যাক) এবার ডেমোক্র্যাটদের ভেতর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েছে। ২৩ জুনের প্রাইমারি নির্বাচন সামনে রেখে নিউইয়র্কের প্রার্থী ব্র্যাড ল্যান্ডার প্রকাশ্যে আইপ্যাকের প্রভাব প্রত্যাখ্যান করেছেন এবং একে গণতান্ত্রিক রাজনীতির জন্য দুর্নীতিগ্রস্ত প্রভাব হিসেবে আখ্যা দিয়েছেন। অপরদিকে, বর্তমান আইনপ্রণেতা ড্যান গোল্ডম্যান আইপ্যাকের সমর্থন নিলেও তাদের ইসরাইল সরকারের সমালোচনা করার আহ্বান জানিয়েছেন।

আইপ্যাক সাধারণত ইসরাইলপন্থি প্রার্থীদের সমর্থন ও বিরোধীদের বিরোধিতা করে, এবং তাদের সুপার প্যাক ‘ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট’ বিপুল অর্থ ব্যয় করে নির্বাচনী প্রচারণা চালায়। তবে সাম্প্রতিক প্রাইমারিতে আইপ্যাকের ব্যয় সত্ত্বেও ফলাফল মিশ্র এসেছে। ডেমোক্র্যাটদের মধ্যে ইসরাইলকে নিঃশর্ত সামরিক সহায়তা নিয়ে প্রশ্ন উঠায় গোপন অর্থ ব্যবহারের কারণে আইপ্যাক এখন বিতর্কের কেন্দ্রে।

বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু সরকারের সমালোচনাকারী মূলধারার ডেমোক্র্যাটরাই এখন আইপ্যাকের দ্বিদলীয় প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠছেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।