Web Analytics

দেশের সামষ্টিক অর্থনীতিতে গতি আনতে এবং নীতি বাস্তবায়নে সমন্বয় জোরদার করতে সরকার নতুন একটি কাঠামো তৈরির কাজ শুরু করেছে। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, আইডিআরএ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এনবিআর ও বিএসইসিসহ প্রধান প্রতিষ্ঠানগুলোকে একই বার্তায় কাজ করানো এবং হালনাগাদ অর্থনৈতিক তথ্য সমন্বিতভাবে পাওয়াই এর লক্ষ্য। সচিবালয়ের অর্থ বিভাগে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর সভাপতিত্ব করেন।

বৈঠক সূত্রে জানা গেছে, উদ্যোগটি কার্যকর সমন্বয় কমিটির মতো কাজ করবে, তবে এর আনুষ্ঠানিক নাম, কাঠামো ও কার্যপরিধি এখনো চূড়ান্ত হয়নি। সরকারের অর্থনৈতিক লক্ষ্যমাত্রার বিপরীতে বাস্তব অগ্রগতি নিয়মিত হিসাব করা হবে। মূল্যস্ফীতি, বাজেট বাস্তবায়ন, প্রবৃদ্ধি, রাজস্ব আদায়, খেলাপি ঋণ, রপ্তানি আয়, রিজার্ভ, আমদানি, রেমিট্যান্স, বিনিয়োগ, বেসরকারি ঋণপ্রবাহ ও কর্মসংস্থান বিশেষভাবে পর্যালোচনায় থাকবে।

কর্মসংস্থানের পূর্ণাঙ্গ তথ্য এক জায়গায় না পাওয়ায় পিকেএসএফের মতো বড় ফাউন্ডেশন, সরকারি ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি ব্যাংকের অর্থায়নে সৃষ্ট চাকরির ত্রৈমাসিক প্রতিবেদন নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ হলেও জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে ৪ দশমিক ১৪ শতাংশে ছিল। উচ্চ সুদহার, ব্যয় বৃদ্ধি, নীতি-অনিশ্চয়তা ও কমে যাওয়া বেসরকারি ঋণপ্রবাহ বিনিয়োগ ও কর্মসংস্থানের বাধা হিসেবে উঠে এসেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।