জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তবর্তী সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে, ঢাকা-১০ আসনের অধীনে তিনি ভোট প্রদান করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা-১০ আসনে মোট ভোটার সংখ্যা ৩,৮২,১৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৯৯,৯৬৪ জন, নারী ভোটার ১,৮২,২২৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৩৬টি। এই আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিএনপির রবিউল ইসলাম রবি (ধানের শীষ), জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জসিম উদ্দিন সরকার (দাঁড়িপাল্লা), বহ্নি বেপারি (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল আউয়াল (হাতপাখা), লেবার পার্টির আবুল কালাম আজাদ (আনারস), আমার বাংলাদেশ পার্টির নাসরিন সুলতানা (ঈগল), সাংস্কৃতিক মুক্তি জোটের আনিসুর রহমান (ছড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির আবু হানিফ হৃদয় (হাতি) এবং আম জনতার দলের আব্দুল্লাহ আল হুসাইন (প্রজাপতি) রয়েছেন।
ঢাকা-১০ আসনে ভোটগ্রহণে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সক্রিয় অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।