Web Analytics

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, দেশে মব কালচার, অপপ্রচার ও চরিত্রহননের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি হাতিয়াতে নারীর যৌন নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে বলেন, ভিডিও বক্তব্য, চিকিৎসা নথি ও স্থানীয় যাচাই-বাছাইসহ প্রাপ্ত তথ্য-প্রমাণে ঘটনাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত বলে প্রতীয়মান। তিনি বলেন, বিষয়টি সংবেদনশীল, তাই চূড়ান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা সমীচীন নয় এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন হওয়া উচিত।

নাছির সতর্ক করে বলেন, যদি তদন্তে প্রমাণিত হয় যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে মিথ্যা নাটক সাজানো হয়েছে, তবে দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। তিনি উল্লেখ করেন, মিথ্যা অভিযোগের মাধ্যমে রাজনৈতিক দল বা ব্যক্তিকে কলঙ্কিত করা জাতির সঙ্গে প্রতারণার শামিল। প্রমাণিত হলে সংশ্লিষ্ট শিবির, জামায়াতপন্থি গোষ্ঠী ও এনসিপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। নাছির আরও জানান, বিএনপির সম্মানহানির চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, রাজনীতি হতে হবে আদর্শ, নীতি ও জনকল্যাণের প্রতিযোগিতা, মিথ্যা নাটক বা চরিত্রহননের মাধ্যমে নয়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।