Web Analytics

রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ সকালে সচিবালয়ে স্বাভাবিক দিনের তুলনায় দর্শনার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্যভাবে বেশি। নতুন মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানাতে অনেকেই সচিবালয়ে আসেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের প্রতিনিধিরাও মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানান। সকাল থেকেই সচিবালয় এলাকায় গাড়ির চাপও ছিল বেশি।

বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কয়েকজন নেতা জানান, তারা শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন। সচিবালয়ে দায়িত্বরত সহকারী সাব-ইন্সপেক্টর বারেক বলেন, লোকের চাপ কিছুটা বেশি হলেও নিরাপত্তায় কোনো ঘাটতি নেই। তিনি জানান, মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী দর্শনার্থীদের সনাক্ত করে প্রবেশে সহযোগিতা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ের মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন এবং মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাকে স্বাগত জানান। নতুন মন্ত্রীদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সচিবালয়ে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।