Web Analytics

যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট জানিয়েছেন, ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে মাত্র তিন থেকে চার দিনের মধ্যেই সেই তেল এশিয়ার বাজারে পৌঁছাতে শুরু করবে। ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দ্রুত সরবরাহ শুরু হলে বৈশ্বিক বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে আনা সহজ হবে।

হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র বিভিন্ন নীতি বিবেচনা করছে বলে জানা গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট জানান, সমুদ্রে ট্যাঙ্কারে আটকে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিগগিরই প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নিষেধাজ্ঞা শিথিল হলে ইরানের তেল দ্রুত বৈশ্বিক বাজারে প্রবাহিত হবে, যা সরবরাহ বাড়িয়ে দামের চাপ কিছুটা কমাতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।