Web Analytics

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা পশ্চিম জেলার সাবেক সভাপতি জিসান আহমেদ প্রধান ২০ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ গভীর উদ্বেগ প্রকাশ করে জিসানকে দ্রুত নিরাপদ অবস্থায় উদ্ধারের দাবি জানান। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ শেষে বের হওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

শিবির নেতারা জানান, জিসানের পরিবার ঘটনাটি পুলিশকে জানালেও কোনো অগ্রগতি হয়নি। তারা অভিযোগ করেন, একটি চক্র মুক্তিপণ দাবি করেছে এবং সেই নম্বর প্রশাসনকে দেওয়ার পরও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। সংগঠনটি পুলিশ সদর দপ্তর, আইজিপি ও র‍্যাবের সঙ্গেও যোগাযোগ করেছে, তবে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর রহস্যজনক আচরণ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে। শিবির প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে, জিসান আহমেদ প্রধানকে অক্ষত অবস্থায় দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দিতে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।