Web Analytics

দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে বলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে গ্রামীণ এলাকায় ঋণ বিতরণ ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ক্ষতিগ্রস্ত শাখা ও কার্যালয়গুলোর অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষতি হয়েছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বন্ধ শাখাগুলোর গ্রাহকেরা নিয়মিত ব্যাংকিং সেবা পাচ্ছেন না। চলমান বোরো মৌসুমের কৃষিঋণ এবং আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের ঋণ নিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যায় পড়ছেন।

গ্রামীণ ব্যাংক ৬৪ জেলায় ২ হাজার ৫২৮টি শাখার মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে এবং ৮১ হাজার ৬৭৮টি গ্রামে এর সেবা বিস্তৃত। ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। কেন্দ্রীয় ব্যাংক বলেছে, এই বিঘ্ন গ্রামীণ অর্থনীতি, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক মানুষের ব্যাংকিং সেবায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।