Web Analytics

বর্তমান যুদ্ধবিরতি ভেঙে গেলে ইরানে নতুন সামরিক অভিযান ‘অপারেশন স্লেজহ্যামার’ শুরু করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এনবিসি নিউজ জানায়, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত পুনরায় শুরু করার সম্ভাবনা খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। নতুন সামরিক পদক্ষেপ নেওয়া হলে পূর্ববর্তী অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র নাম পরিবর্তন করে ‘অপারেশন স্লেজহ্যামার’ রাখার বিষয়ে আলোচনা চলছে।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, এপ্রিলের শুরুতে ওয়াশিংটন ও তেহরান যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর ট্রাম্প প্রশাসন ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্তি ঘোষণা করেছিল। তবে পেন্টাগনের এক কর্মকর্তা জানান, অভিযানটি এখনো চলছে এবং যুদ্ধবিরতি কেবল বড় ধরনের যুদ্ধ অভিযান স্থগিত করেছে। এ বিষয়ে পেন্টাগন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা অব্যাহত রয়েছে, কারণ তেহরান পাঁচটি নির্দিষ্ট ‘ন্যূনতম গ্যারান্টি’ পূরণ না হওয়া পর্যন্ত নতুন আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।