Web Analytics

সারা দেশের মতো দিনাজপুরেও জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। জেলার বিভিন্ন ফিলিং স্টেশনে প্রতিদিন দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, তেল না পেয়ে চালক ও সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। কোথাও কোথাও বাকবিতণ্ডা, সংঘর্ষ এবং এমনকি তেল নিতে গিয়ে এক কৃষকের মৃত্যুর ঘটনাও ঘটেছে।

এ অবস্থায় জেলা প্রশাসন অবৈধ মজুত ও অনিয়ম প্রতিরোধে অভিযান জোরদার করেছে। ২৯ মার্চ ফুলতলা বাজারের মেসার্স শামীম ট্রেডার্সে ভ্রাম্যমাণ আদালত অনুমোদনের অতিরিক্ত ১১ হাজার লিটার পেট্রোল মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করে এবং অতিরিক্ত তেল সরকারি মূল্যে বিক্রি করে। এর আগে ২৮ মার্চ বীরগঞ্জে আরেক অভিযানে ৩৫০ লিটার ডিজেল ও ৩০ লিটার অকটেন জব্দ করে এক ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা দেওয়া হয়।

প্রশাসন জানিয়েছে, জেলার ২৪টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে তদারকি বাড়ানো হয়েছে। কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।