Web Analytics

সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষায় ১,৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। বোর্ড সূত্রে জানা গেছে, মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী ছয়টি জেলার ২৭৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বোর্ডের তথ্যমতে, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন। ফলে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ২৯ হাজার ১২৩ জন বেশি। সংশ্লিষ্টরা জানান, শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও সাফল্যের হার বৃদ্ধির ফলে তাদের উপস্থিতিও বেশি হয়েছে। নকল প্রতিরোধে সব কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি জোরদার করা হয়েছে।

বোর্ড কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম দিনে কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে এবং সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।