Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ১২ মার্চ জাতীয় সংসদের সাধারণ পরিষদ অধিবেশনের শুরুতেই বিএনপির সংসদ সদস্যদের ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবে শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন। খুলনা জেলা জামায়াতে ইসলামির আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্বাচিত এমপিদের দুটি শপথ বাধ্যতামূলক ছিল, কিন্তু জুলাই অভ্যুত্থানের বেনিফিশিয়ারী দলটি দ্বিতীয় শপথ নেয়নি। তিনি জানান, সংসদে জামায়াত দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করবে।

গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, বিএনপি কি জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগী মানুষের আকাঙ্ক্ষা ভুলে কর্তৃত্ববাদী পথে হাঁটছে? তিনি দাবি করেন, এবারের নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থনের জোয়ার ছিল এবং ভোটের পর ফলাফল ঘোষণায় অনিয়ম হয়েছে। তিনি জানান, এসব অনিয়মের বিরুদ্ধে জামায়াত ট্রাইব্যুনালে রিট করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন এবং উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।