স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার দেশের গ্রামীণ উন্নয়নে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। সোমবার ঢাকার সিরডাপ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শহর এগিয়ে গেলেও গ্রাম পিছিয়ে থাকলে প্রকৃত সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিতীয় বিশ্ব পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে এই অনুষ্ঠানে প্রথমবারের মতো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা অংশ নেন।
মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তন, ডিজিটাল রূপান্তর, খাদ্য নিরাপত্তা ও যুব বেকারত্বের মতো নতুন চ্যালেঞ্জের মুখে রয়েছে গ্রামীণ সমাজ। এসব মোকাবিলায় সিরডাপ জলবায়ু সহনশীল কৃষি ও গ্রামীণ উদ্যোক্তা উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে এবং ৪০টি দেশকে অন্তর্ভুক্ত করে আঞ্চলিক কার্যক্রম সম্প্রসারণ করছে। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর সরকার পল্লী উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কৃষিঋণ মওকুফ, খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ড কর্মসূচি চালু করেছে।
মির্জা ফখরুল জানান, সরকার গ্রামীণ প্রশাসন ও অবকাঠামো শক্তিশালী করতে কাজ করছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গ্রামীণ জীবনে গুণগত পরিবর্তন আনতে দৃঢ়প্রতিজ্ঞ।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।