Web Analytics

গাজায় কথিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বিরুদ্ধে তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেছে মার্কিন করদাতা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবীদের একটি দল। ট্যাক্সপেয়ার অ্যালায়েন্স অ্যাগেইনস্ট জেনোসাইড বা টিএএজির উদ্যোগে বুধবার নেদারল্যান্ডসের হেগে আইসিসির সদর দপ্তরে আবেদনটি জমা দেওয়া হয়।

টিএএজি জানিয়েছে, আবেদনের সঙ্গে গাজায় কর্মরত চিকিৎসকদের শপথপূর্বক সাক্ষ্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ, তথ্য ফাঁসকারীদের বক্তব্য, ভিডিও প্রমাণ এবং ইসরাইলকে যুক্তরাষ্ট্রের সামরিক, আর্থিক, কূটনৈতিক ও রাজনৈতিক সহায়তার নথি দেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্যে রয়েছেন গাজায় দুই দফা চিকিৎসাসেবা দেওয়া ট্রমা সার্জন ফিরোজ সিধওয়া এবং বিলুপ্ত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সাবেক ঠিকাদার ডেভিড ম্যাকইনটোশ।

সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা শেঠ ডনেলি বলেন, রোম সংবিধির ১৫ অনুচ্ছেদের অধীনে আবেদনটি করা হয়েছে এবং এতে ট্রাম্প ও রুবিওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আইনি মানদণ্ড পূরণের মতো তথ্যপ্রমাণ রয়েছে বলে তাদের দাবি। তিনি আইসিসির কৌঁসুলির দপ্তরকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। টিএএজি বলেছে, তথ্যপ্রমাণ সংগ্রহ ও যাচাইয়ে তাদের প্রায় এক বছর লেগেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।