Web Analytics

খুলনা মহানগরীর দৌলতপুরে পশ্চিম কাশিপুর বিদ্যুৎকেন্দ্র জামে মসজিদে ফজরের নামাজ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি মসজিদে ঢুকে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫)-কে লক্ষ্য করে গুলি চালান। পাশে থাকা মুসল্লি আলম মন্ডল (৫৫) গুলিবিদ্ধ হন। গুরুতর আহত দুইজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলাকারীদের একজন হেলমেট পরা ছিলেন এবং অন্যজন ধর্মীয় পোশাক পরেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এ হামলা হতে পারে। লোকমান হাকিম খালিশপুর এলাকায় তেলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।