Web Analytics

দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে চতুর্থবারের মতো সরকার গঠনের পথে। ২৯৯টি আসনের বেসরকারি ফলাফলে দেখা গেছে, বিএনপি ২১৩টি আসনে জয়ী হয়েছে, জামায়াতে ইসলামী ৭১টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা ১১টি আসনে জয় পেয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন, আর জামায়াতের আমির শফিকুর রহমান জয় পেয়েছেন ঢাকা-১৫ আসনে।

২০০১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে সর্বশেষ সরকার গঠন করেছিল বিএনপি, যা ২০০৬ সালে শেষ হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর ৯ জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান ঘোষণা করে। ১৭ বছরের প্রবাসজীবন শেষে তিনি গত বছরের নভেম্বর মাসে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ক্ষমতায় এলে তিনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী।

অন্যদিকে, এবারই প্রথমবারের মতো জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সংসদে প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে যাচ্ছে, যা বাংলাদেশের রাজনীতিতে নতুন ভারসাম্য তৈরি করেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।