Web Analytics

বাংলাদেশে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর জন্য সাত ধরনের আর্থিক ও ইউটিলিটি সেবা গ্রহণে ব্যবসায় সনাক্তকরণ নম্বর (বিন) বাধ্যতামূলক করা হচ্ছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর সংশোধনী প্রস্তাব অনুযায়ী, ব্যাংক বা ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে চলতি বা এসটিডি হিসাব খোলা ও পরিচালনায় বিন থাকতে হবে।

সংশোধনীতে আরও বলা হয়েছে, ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট একাউন্ট খোলা, বাণিজ্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়ন, প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ ও গ্যাস সংযোগ গ্রহণ এবং বিআরটিএ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধনে বিন বা তালিকাভুক্তির প্রমাণ বাধ্যতামূলকভাবে দিতে হবে। এনবিআর সূত্র জানিয়েছে, ভ্যাটের আওতা সম্প্রসারণের অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এই প্রস্তাবের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমকে আরও আনুষ্ঠানিক করা এবং কর পরিধি বাড়ানোর সরকারি প্রচেষ্টা জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।