Web Analytics

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে আরও ঝুঁকির মুখে ফেলেছেন। ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার উপকণ্ঠের মরো শহরে এক নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন এবং যুদ্ধ শুরুর পক্ষে ট্রাম্পের যুক্তি নিয়ে প্রশ্ন তোলেন।

ওবামার ভাষ্য, ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। তাঁর প্রশাসনের সময়ে ২০১৫ সালে তেহরানের সঙ্গে করা চুক্তি দেশটির পারমাণবিক কর্মসূচি সীমিত রাখতে কার্যকর ভূমিকা রেখেছিল। তিনি বলেন, ক্ষেপণাস্ত্র না ছুড়ে তিনি কূটনীতির পথ বেছে নিয়েছিলেন। তাঁর মতে, ট্রাম্পের শুরু করা যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষতি হয়েছে এবং নিরাপত্তাঝুঁকি বেড়েছে।

সাবেক এই প্রেসিডেন্ট বলেন, যুদ্ধে যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ও সামরিক ঘাঁটিগুলো হামলার শিকার হয়েছে, মার্কিন নাগরিক নিহত হয়েছেন এবং কয়েক শ মার্কিন নাগরিক আহত হয়েছেন। তিনি আরও বলেন, এতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুত কমেছে। তাঁর মতে, ইরান হরমুজ প্রণালির ওপর কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা অর্জন করেছে, যা তেলের দাম বৃদ্ধির কারণ হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।