Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখার প্রস্তাব দিয়েছেন। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, প্রণালিটি এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকায় এর নাম পরিবর্তন করা উচিত কি না। পরে হোয়াইট হাউস প্রস্তাবিত নতুন নামসংবলিত হরমুজ প্রণালির একটি মানচিত্র প্রকাশ করে। তবে এটি এখনো আনুষ্ঠানিক নাম পরিবর্তনের সিদ্ধান্ত নয়।

পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধের আগে প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য এ পথ দিয়ে পরিবহন হতো। বিশ্বের সমুদ্রপথে তেল বাণিজ্যের প্রায় এক-চতুর্থাংশ এই প্রণালি দিয়ে যায়। ইরান ও আরব উপদ্বীপের মধ্যবর্তী পথটি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

যুদ্ধ শুরুর পর থেকে প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপক কমেছে। মঙ্গলবার মাত্র চারটি পণ্যবাহী জাহাজ চলেছে, আগের দিন ছিল ১০টি; যুদ্ধের আগের ১০ দিনের গড় ছিল প্রায় ১৩টি। এক মাসের বেশি অনানুষ্ঠানিক বিরতির পর রোববার আবার সংঘাত শুরু হয়। এ সময় গোপনে প্রণালি পার হওয়া সৌদি আরবের দুটি ট্যাংকার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।