Web Analytics

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বুধবার সন্ধ্যায় রাজধানীর বিমানবন্দর এলাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে যুক্তরাষ্ট্রের ২৫০তম জাতীয় দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশ নেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট মহানগরী আমির ফখরুল ইসলাম, ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।

অনুষ্ঠানে মিয়া গোলাম পরওয়ার জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে একটি লিখিত শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূতের হাতে তুলে দেন। জামায়াত প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় ও অর্থবহ হবে বলে আশা প্রকাশ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।