Web Analytics

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বায়ুদূষণে বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে প্রথম স্থানে উঠে আসে ঢাকা। রাজধানীর বায়ুমান সূচক বা একিউআই ছিল ৩৩৬। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার এই মাত্রাকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করেছে। চলতি মৌসুমে ঢাকার বাতাসের মান এত খারাপ আগে হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

দূষিত শহরের তালিকায় ঢাকার পর ভারতের কলকাতার একিউআই ছিল ২৬৬ এবং পাকিস্তানের লাহোরের ২১৯। ঢাকার বাতাসে পিএম ২.৫-এর ঘনত্ব পাওয়া গেছে প্রতি ঘনমিটারে ২৪৩ দশমিক ৩ মাইক্রোগ্রাম, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক নির্দেশিকার সীমার ৪৮ দশমিক ৭ গুণ। অতি ক্ষুদ্র এই কণা ফুসফুসের গভীরে পৌঁছাতে পারে এবং দীর্ঘমেয়াদি সংস্পর্শে শ্বাসতন্ত্র ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়তে পারে।

ঢাকার ১০টি পর্যবেক্ষণকেন্দ্রের আটটিতে বাতাস ছিল বিপজ্জনক পর্যায়ে। বাড্ডার প্রগতি সরণিতে একিউআই ৪৯০, গুলশান লেক পার্কে ৪৮৩ এবং বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক জিতে ৪৭৪ রেকর্ড করা হয়। বাইরে মাস্ক ব্যবহারের, জানালা বন্ধ রাখার এবং খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।