Web Analytics

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রী সরদার মুহাম্মদ ইউসুফ সৌদি আরবের বেসামরিক অবকাঠামো ও ওমরাহযাত্রীদের ওপর হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের ওপর যেকোনো হামলাকে ইসলামাবাদ পাকিস্তানের ওপর হামলা হিসেবে বিবেচনা করে। মঙ্গলবার ইসলামাবাদের ন্যাশনাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের পর আরব নিউজকে তিনি এ কথা বলেন।

সৌদি আরবের প্রতি সংহতি জানাতে ওই সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিভিন্ন ধর্মীয় দলের শীর্ষ নেতা ও সংসদ সদস্যরা অংশ নেন। ইউসুফ বলেন, পাকিস্তান সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নিজেদের নিরাপত্তা ও স্থিতিশীলতা থেকে আলাদা করে দেখে না। মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোকে দুর্বল করার উদ্দেশ্যে হামলা কোনো মুসলমান মেনে নিতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রোববার রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় এক পাকিস্তানি নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হন। ইউসুফ জানান, পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক সম্প্রতি মক্কা প্রতিরক্ষা চুক্তি করেছে। তাঁর মতে, এর লক্ষ্য সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।