Web Analytics

ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ তিনজনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় স্পেশাল জজ বেগম শামীমা আফরোজ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং আগামী ২২ জুন সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেন।

তোফায়েল আহমেদের আইনজীবী আদালতে জানান, তিনি অসুস্থ, স্মৃতিশক্তি হারিয়েছেন এবং মামলার কার্যক্রমে অংশ নিতে অক্ষম। তবে দুদকের আইনজীবী অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এবং আদালত তা মঞ্জুর করেন। উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

২০০২ সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত অর্থ সহযোগীদের মাধ্যমে স্থানান্তর ও উত্তোলন করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।