Web Analytics

যুক্তরাষ্ট্রের মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়িত্বে রাখা উচিত কি না, সে বিষয়ে উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, নির্বাচনী পরাজয়ের পর ট্রাম্প তাঁর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করেন।

হোয়াইট হাউসের কর্মকর্তাদের ধারণা, নির্বাচনী হারের দায় ইরান যুদ্ধ পরিচালনার সঙ্গে যুক্ত শীর্ষ সামরিক কর্মকর্তাদের ওপরও পড়তে পারে। ইরান যুদ্ধ পরিচালনায় মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের পরামর্শ ও দিকনির্দেশনা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে তাঁরা মনে করছেন।

সিবিএস নিউজ জানিয়েছে, হেগসেথের সম্ভাব্য স্থলাভিষিক্ত হিসেবে ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসের নামও আলোচনায় এসেছে। সূত্রগুলোর মতে, তাঁর গভর্নর হিসেবে মেয়াদ আগামী ৫ জানুয়ারি শেষ হওয়ার আগে সিনেটে নিয়োগ অনুমোদন করানো সম্ভব হতে পারে। তবে বুধবার ট্রাম্প হেগসেথকে সরানোর পরিকল্পনা অস্বীকার করে বলেন, তিনি খুব ভালো কাজ করছেন। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলিও বলেন, হেগসেথের ওপর প্রেসিডেন্টের পূর্ণ আস্থা রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।