Web Analytics

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ও সেক্রেটারি সাআদ বিন জাকির এক যৌথ বিবৃতিতে এ ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি শিক্ষাঙ্গণে আধিপত্য বজায় রাখতে একটি বিশেষ গোষ্ঠীর ফ্যাসিবাদী কৌশলেরই বহিঃপ্রকাশ।

বিবৃতিতে বলা হয়, ৫ আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের মূল চেতনা ছিল ক্যাম্পাসকে পেশিশক্তি, বহিরাগত প্রভাব ও গুণ্ডাতন্ত্র থেকে মুক্ত করা। কোনো আন্দোলন অযৌক্তিক হলেও তা দমন করতে সন্ত্রাসী ভাড়া করে হামলা চালানো গ্রহণযোগ্য নয়। ছাত্র জমিয়ত সতর্ক করে জানায়, অতীতের মতো নতুন কোনো আধিপত্যবাদী প্রবণতা দেখা দিলে সাধারণ শিক্ষার্থীরা তার বিরুদ্ধেও রুখে দাঁড়াবে।

সংগঠনটি ডুয়েটের হামলার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং সব ক্যাম্পাসে নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।