চলমান সংঘাতের মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজকে সীমিতভাবে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে আয়োজিত এক কনক্লেভে বক্তব্য দিতে গিয়ে ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি এ তথ্য জানান। তিনি কতটি জাহাজকে এই অনুমতি দেওয়া হয়েছে, তা বিস্তারিত জানাননি।
বর্তমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে সমুদ্রপথে চলাচল অনেকাংশেই বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান ওই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচলে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। এই পরিস্থিতিতে ভারতীয় কিছু জাহাজকে নিরাপদে চলাচলের অনুমতি দেওয়াকে বিরল ব্যতিক্রম হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে এবং যুক্তরাষ্ট্রের তেল স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুতে হামলার হুমকির খবর পাওয়া গেছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।