Web Analytics

প্যারিসভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স-প্রেস বা এএফপি সাইবার হামলার শিকার হয়েছে। ঘটনার পর গ্রাহকদের সংবাদ, ছবি ও অন্যান্য কনটেন্ট দেখা এবং ডাউনলোডের প্ল্যাটফর্ম ‘এএফপি ফোরাম’ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বিষয়টি জানায়। তাদের অভ্যন্তরীণ ই-মেইল অনুযায়ী, প্যারিসের স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে, অর্থাৎ জিএমটি ০০টা ৩০ মিনিটে হামলা শুরু হয়।

ই-মেইলে বলা হয়, হামলাকারীদের লক্ষ্য ছিল এএফপি ফোরাম। সাইবার অনুপ্রবেশ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সংস্থাটির প্রযুক্তি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে প্ল্যাটফর্মটি বন্ধ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে। প্ল্যাটফর্ম বন্ধ থাকায় গ্রাহকদের প্রয়োজনীয় কনটেন্ট বিকল্প উপায়ে সরবরাহের ব্যবস্থা করছে এএফপি।

হামলার ঘটনা তদন্তে এএফপি বাইরের বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছে। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সসহ বিভিন্ন দেশের বেসরকারি প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার ওপর ধারাবাহিক সাইবার হামলা হয়েছে। কিছু হামলাকে আর্থিক লাভের উদ্দেশ্যে পরিচালিত অপরাধী চক্রের সঙ্গে সংশ্লিষ্ট মনে করা হলেও অন্য কিছু হামলার লক্ষ্য ছিল অস্থিতিশীলতা সৃষ্টি করা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।