Web Analytics

ইরান সাম্প্রতিক সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা প্রথমবারের মতো প্রকাশ করেছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি জানায়, দেশজুড়ে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন। শহীদ ফাউন্ডেশনের তথ্যে বলা হয়, নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্য। তেহরান এসব বিক্ষোভকে ‘বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে।

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান প্রেস টিভিকে বলেন, যারা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, তাদের ‘সন্ত্রাসী-দাঙ্গাবাজ’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, বিক্ষোভে নিহতের সংখ্যা ৪ হাজার ৫৬০ জন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে এই বিক্ষোভ শুরু হয় এবং তা দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

Card image

Related Rumors

logo
No data found yet!