Web Analytics

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশ উদ্ধারের পর পাওয়া কথিত শেষ চিঠি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তার মা ফিরোজা খানম। সোমবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলে তিনি দাবি করেন, উদ্ধার হওয়া চিঠির হাতের লেখা তার মেয়ের লেখার সঙ্গে মেলে না।

ফিরোজা খানম বলেন, মরিয়মের হাতের লেখা চিঠিতে দেখা লেখার চেয়ে খারাপ ছিল। তার দাবি, চিঠিটিতে দুই ধরনের হাতের লেখা রয়েছে এবং কোনোটিই তার মেয়ের লেখার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি জানান, মরিয়ম এসএসসি পরীক্ষা দিয়েছিল।

ঘটনার দিনের বর্ণনায় তিনি বলেন, এমপি নজরুল ইসলাম তার অসুস্থ স্বামীকে ফোন করে দ্রুত আসতে বলেন। ব্যবসা প্রতিষ্ঠানের কারণে তিনি ঢাকায় যেতে না পারলেও স্বামীকে পাঠান। পরে তার স্বামী সেখানে গিয়ে মরিয়মকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ফিরোজা খানম ঘটনাটিকে স্বাভাবিক আত্মহত্যা মানতে অস্বীকৃতি জানিয়ে বলেন, তার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়েছে এবং দায়ীদের কঠিন শাস্তি দাবি করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।