Web Analytics

বহর সংকট, অপারেশনাল চাপ ও অর্থনৈতিক অকার্যকারিতার কারণে ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রুটটি বর্তমানে লাভজনক নয় এবং দীর্ঘ পথের কারণে উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী স্থগিতাদেশ ১ মার্চ ২০২৬ থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ মৌসুমে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে হয়, ফলে অন্যান্য রুটের ফ্রিকোয়েন্সি সমন্বয় করা প্রয়োজন হয়। প্রবাসী শ্রমিক ও ওমরা-যাত্রীদের উচ্চ চাহিদার কারণে সীমিতসংখ্যক বোয়িং ৭৮৭ ও ৭৭৭ উড়োজাহাজকে মধ্যপ্রাচ্যসহ বেশি কার্যকর রুটে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়মিত সি-চেক, ইঞ্জিন ওভারহল এবং বৈশ্বিক ক্রু সংকটের প্রভাবও বিমানের কার্যক্রমে পড়েছে।

যাত্রীদের সুবিধার্থে লন্ডন রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করা হয়েছে এবং টিকিট রিফান্ড বা লন্ডন হয়ে যাত্রার সুযোগ দেওয়া হয়েছে। বিমান জানিয়েছে, নতুন উড়োজাহাজ সংগ্রহ ও ক্রু নিয়োগের কাজ চলছে এবং পরিস্থিতি উন্নত হলে ম্যানচেস্টার রুট পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।