Web Analytics

মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংঘাত বিশ্ব জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় সৃষ্টি করেছে। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শুরুর পর ইরান প্রণালীটি বন্ধ করে দিলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ কার্যত বন্ধ হয়ে যায় এবং বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার আশঙ্কা দেখা দেয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো ইয়েমেন, লেবানন ও ফিলিস্তিনে গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট যেমন বাব-আল মান্দেব প্রণালি, কারিশ গ্যাস ক্ষেত্র ও সুয়েজ খাল বন্ধ করে দিতে পারে। ইতোমধ্যে ট্যাংকার টার্মিনাল ও পাইপলাইনে হামলার কারণে জ্বালানি পরিবহন ব্যাহত হয়েছে, শিপিং ব্যয় বেড়েছে এবং জরুরি পণ্য ও ওষুধ সরবরাহ বন্ধের উপক্রম হয়েছে।

এই পরিস্থিতিতে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে, যা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।